কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বিনামূল্যে গাছের চারা বিতরণ এবং ক্ষুদ্রঋণের চেক প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), লাকসামের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক অর্থনীতির অন্যতম ভিত্তি গ্রামীণ জনপদ। গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে পল্লী উন্নয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন