মাদারীপুরের কালকিনি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচি ও শতভাগ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদারীপুরের উপপরিচালক ড. রহিমা খাতুন, অতিরিক্ত উপ-পরিচালক শাশ্বতী সন্ধ্যা দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন