রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑ মো. ইসলাম মিয়া (২৭), নওরিন আক্তার ওরফে বৃষ্টি, মো. মিজান (৩৮), মো. রায়হান (২৩), মো. রবিন (২৩), মো. ওমর ফারুক (৩৪), মো. মোবারক হোসেন (২৮), মো. আরিফ (৩৫), রাকিবুল হাসান (১৯), মো. সোহাগ (২২) ও মো. সাদ্দাম (২৮)।
থানার পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার উত্তরা পশ্চিম থানার পুলিশ থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন