বিকাশ পেমেন্টে সাবস্ক্রিপশন নিয়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে নির্বিঘেœ উপভোগ করা যাচ্ছে সাম্প্রতিক সময়ের সব আলোচিত ও দর্শকপ্রিয় কনটেন্ট। বিকাশের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম চরকি, হইচই, বঙ্গ, দীপ্ত প্লে, আইস্ক্রিনসহ বিভিন্ন প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন নিয়ে বনলতা এক্সপ্রেস, দম, তা-ব, ক্যাকটাসের মতো জনপ্রিয় সিনেমা, ওয়েব সিরিজ ও বিনোদনমূলক কনটেন্ট এখন ঘরে বসে সহজেই দেখতে পারছে দর্শক। শুধু তাই নয়, বিকাশ পেমেন্টে হইচই, চরকিতে সাবস্ক্রাইব করলেই গ্রাহকেরা পাচ্ছেন ক্যাশব্যাকসহ নানান সুবিধা।
ওটিটি প্ল্যাটফর্ম হইচই সাবস্ক্রাইব করলেই গ্রাহকেরা পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক। ১৫ জুন পর্যন্ত ন্যূনতম ৭০০ টাকা বিকাশে পেমেন্ট করে কোনো প্যাকেজ সাবস্ক্রাইব করলেই গ্রাহকেরা এই সুবিধা উপভোগ করতে পারছেন। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই ক্যাশব্যাকের সুবিধা নিতে পারবেন। পাশাপাশি, আগামী ১০ জুন পর্যন্ত দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সাবস্ক্রাইব করলেই গ্রাহকেরা পাচ্ছেন ১০ শতাংশ, সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটি পেতে গ্রাহককে সর্বনি¤œ ৩০০ টাকা পেমেন্ট করতে হবে এবং অফার চলাকালীন একজন গ্রাহক একবারই উপভোগ করতে পারবেন এই সুবিধা। একইভাবে বঙ্গ ও দীপ্ত প্লেতেও দর্শকের জন্য রয়েছে বিশেষ ক্যাশব্যাক অফার। বিকাশ অ্যাপ থেকেও গ্রাহকেরা এখন সহজেই সাবস্ক্রাইব করতে পারছেন চরকি, বঙ্গসহ আরও সব জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম। অ্যাপের ‘সাবস্ক্রিপশন’ অপশন থেকে পছন্দের প্ল্যাটফর্মে ক্লিক করে খুব সহজেই সাবস্ক্রাইব করতে পারছেন গ্রাহকেরা। এছাড়া, ওটিটি প্ল্যাটফর্মগুলোতে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিকাশ পেমেন্টে সাবস্ক্রাইব করার সুবিধা তো থাকছেই। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন