× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৭:১২ এএম

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

স্মার্ট কার্ডধারী কৃষকদের কৃষিঋণে অগ্রাধিকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৭:১২ এএম

স্মার্ট কার্ডধারী কৃষকদের কৃষিঋণে অগ্রাধিকার

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় কৃষিঋণে অগ্রাধিকার পাবেন কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রণীত ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’-এর আলোকে এসব কার্ডধারীর জন্য ব্যাংকগুলো ১০ টাকার হিসাব খুলবে এবং পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ঋণ দেওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেবে। তবে স্মার্ট কার্ড না থাকা প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা এই কর্মসূচির আওতায় ঋণ সুবিধা থেকে যেন বঞ্চিত না হন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতেও ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি ভারি বৃষ্টিপাতে যেসব প্রান্তিক ও ভূমিহীন কৃষকের ফসলের ক্ষতি হয়েছে, তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতেও ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে হাওরাঞ্চলে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহের হাওরাঞ্চলসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত জেলার প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দিতে হবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!