× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইসলামের আলো প্রতিবেদক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৩২ এএম

ইসলামি অর্থনীতির শাশ্বত রূপরেখা

ইসলামের আলো প্রতিবেদক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৩২ এএম

ইসলামি অর্থনীতির  শাশ্বত রূপরেখা

ইসলাম একটি পূর্ণাঙ্গ, চিরন্তন ও সর্বজনীন জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি ক্ষেত্রকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করার জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রেরিত। মানবজাতির সূচনালগ্ন থেকেই এই দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে, যা আদি মানব হজরত আদম (আ.) থেকে শুরু হয়ে সর্বশেষ নবী হজরত মুহম্মদের (সা.) মাধ্যমে পূর্ণতা লাভ করে। পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দ্বীন হলো ইসলাম। ফলে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের প্রতিটি স্তরে ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক দিকনির্দেশনা প্রদান করে। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, মানবসমাজে বৈষম্য, শোষণ ও বঞ্চনার এক দীর্ঘ ধারা বিদ্যমান। এই বৈষম্যের সবচেয়ে বেশি শিকার হয়েছে শ্রমজীবী মানুষ বা শ্রমিক সম্প্রদায়, যারা যুগে যুগে নানা অত্যাচার ও বঞ্চনার শিকার হয়েছে। ইসলামের ভারসাম্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক নির্দেশনা রয়েছে সমাজের এই বিভিন্ন শ্রেণির মধ্যে পারস্পরিক সম্পর্ক রক্ষা, দরিদ্রের প্রতি ধনীর দায়িত্ব, শ্রমিকের প্রতি পুঁজিপতির দায়িত্ব এবং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে।

প্রচলিত অর্থনৈতিক মতবাদের ব্যর্থতা ও ইসলাম

আধুনিক ইতিহাসে বিভিন্ন অর্থনৈতিক মতবাদ যেমন পুঁজিবাদ ও সমাজতন্ত্র শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবি করলেও বাস্তবে তারা সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

পুঁজিবাদী ব্যবস্থার নির্মমতা : পুঁজিবাদী ব্যবস্থায় মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন। এখানে শ্রমিককে অনেক সময় একটি উৎপাদনযন্ত্র হিসেবে বিবেচনা করা হয়। শ্রমিকের কঠোর পরিশ্রমের মাধ্যমে উৎপাদিত সম্পদ মূলত পুঁজিপতির হাতেই কেন্দ্রীভূত হয়, আর শ্রমিক পায় সীমিত মজুরি ও অমানবিক জীবনযাপন। এমনকি পুঁজিবাদী চিন্তাধারায় এমন নির্মম মতও প্রকাশ পেয়েছে যে, শ্রমিকদের নিয়ন্ত্রণে রাখতে তাদের অভাবগ্রস্ত রাখা প্রয়োজন। এতে স্পষ্ট হয়, এই ব্যবস্থায় শ্রমিকের মানবিক মর্যাদা ও অধিকার যথাযথভাবে স্বীকৃত নয়।

সমাজতন্ত্রের শৃঙ্খল : অন্যদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থাও শ্রমিকবান্ধব বলে দাবি করলেও বাস্তবে তা অনেক ক্ষেত্রে শ্রমিকের স্বাধীনতা হরণ করেছে। সমাজতন্ত্র শ্রমিকদের সমতার স্বপ্ন দেখালেও ব্যক্তিস্বাধীনতা ও মৌলিক অধিকারকে সীমাবদ্ধ করে দিয়েছে। অনেক ক্ষেত্রে শ্রমিকদের কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রেখে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। ফলে শ্রমিকের প্রকৃত কল্যাণ সেখানে নিশ্চিত হয়নি; বরং নতুন ধরনের নিপীড়ন সৃষ্টি হয়েছে। এই দুই ব্যবস্থার সীমাবদ্ধতার বিপরীতে ইসলাম একটি ভারসাম্যপূর্ণ, মানবিক ও ন্যায়ভিত্তিক শ্রমনীতি উপস্থাপন করেছে।

ইসলামের দৃষ্টিতে শ্রমের ঐশ্বরিক মর্যাদা

ইসলামের দৃষ্টিতে শ্রম অত্যন্ত সম্মানজনক বিষয়। শ্রমকে অবমূল্যায়ন নয়, বরং ইবাদতের মর্যাদা দেওয়া হয়েছে। আধ্যাত্মিকতা ও কর্মÑ এই দুইয়ের সমন্বয়ই ইসলামের মূল শিক্ষা। পবিত্র কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে, নামাজ শেষে মানুষ যেন জীবিকার সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। অর্থাৎ, কেবল মসজিদে বসে থাকার নাম ইসলাম নয়, বরং হালাল উপার্জনের লক্ষ্যে মাঠে-ঘাটে নেমে পড়াও ইবাদতের অংশ। রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র হাদিস আমাদের শ্রমের এই মহান মর্যাদার কথা স্মরণ করিয়ে দেয়। হাদিসে বলা হয়েছে:

‘একজন মানুষের নিজের হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম কিছু নেই। নবী দাউদ (আ.) নিজ হাতে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন।’

এটি প্রমাণ করে, শ্রমের মাধ্যমে জীবিকা অর্জন ইসলামে অত্যন্ত সম্মানজনক ও পছন্দনীয়। একইভাবে ইসলাম ভিক্ষাবৃত্তিকে কঠোরভাবে নিরুৎসাহিত করেছে এবং পরিশ্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার প্রতি উৎসাহ দিয়েছে। নবী-রাসুলগণের জীবনেও আমরা দেখি, তারা সবাই কোনো না কোনো শ্রমে নিয়োজিত ছিলেন, দরিদ্র পরিবারের ছিলেন। এতে স্পষ্ট হয়, দারিদ্র্য বা শ্রম কোনো লজ্জার বিষয় হতে পারে না এবং এ কারণে মৌলিকভাবে কারো মর্যাদা কমে যায় না।

সাম্য ও তাকওয়ার নিরিখে সামাজিক মর্যাদা

ইসলাম শ্রমিকসহ শিক্ষা ও অর্থনৈতিক সামর্থ্যে পিছিয়ে পড়া সব মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় একটি বিপ্লবাত্মক দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। ইসলামের অমোঘ নীতি অনুযায়ী, আল্লাহর কাছে মর্যাদার একমাত্র মানদ- হলো তাকওয়া, অর্থ বা সামাজিক অবস্থান নয়। ফলে ইসলাম ধনী-গরিব, মালিক-শ্রমিকের মধ্যে কোনো বৈষম্য স্বীকার করে না। মালিক ও শ্রমিকের সম্পর্ক হবে ভাই ভাইÑ এই অনন্য দর্শন কেবল ইসলামই উপহার দিয়েছে। বিদায় হজের ভাষণে এবং বিভিন্ন সময়ে রাসুলুল্লাহ (সা.) দাস ও শ্রমিকদের নিজেদের ভাই হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

তারা যা খাবে, মালিককেও তা খাওয়াতে হবে; তারা যা পরিধান করবে, মালিককেও তাদের তা পরিধান করাতে হবে। এই নীতি যখন সমাজে বাস্তবায়িত হয়, তখন মালিক-শ্রমিকের মধ্যকার কৃত্রিম আভিজাত্যের দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়।

শ্রমিকের অধিকার রক্ষায় ইসলামের নীতিমালা

শ্রমিকদের শোষণমুক্ত রাখতে এবং কর্মপরিবেশ সুসংহত করতে ইসলাম কিছু সুনির্দিষ্ট আইনি ও নৈতিক বাধ্যবাধকতা আরোপ করেছে।

১. পারিশ্রমিকের স্পষ্টতা ও দ্রুত পরিশোধ

শ্রমিকের পারিশ্রমিক নির্ধারণের ক্ষেত্রে ইসলাম অত্যন্ত সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। প্রথমত, শ্রমিক নিয়োগের পূর্বেই তার মজুরি নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত, কাজ শেষে কোনো প্রকার বিলম্ব না করে তার পাওনা বুঝিয়ে দিতে হবে। এই বিষয়ে নবী করিম (সা.)-এর বিখ্যাত ঘোষণা:

‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে।’

এই নির্দেশনার লঙ্ঘন জুলুমের শামিল, যা আখেরাতে কঠোর শাস্তির কারণ হবে।

২. সাধ্যের অতিরিক্ত কাজের নিষেধাজ্ঞা

ইসলাম শ্রমিকের সামর্থ্যরে বাইরে কোনো কাজ চাপিয়ে দেওয়ার অনুমতি দেয় না। বরং কাজের পরিমাণ ও প্রকৃতি নির্ধারণে শ্রমিকের সক্ষমতা বিবেচনা করার নির্দেশ দিয়েছে। কোরআনের নীতিমালা অনুযায়ী:

‘আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না।’

এই নীতির আলোকে শ্রমিকের কর্মঘণ্টা, কাজের ধরন এবং বিশ্রামের সময় নির্ধারণ করা উচিত। যদি কখনো ভারী কাজ করাতেই হয়, তবে মালিকের কর্তব্য হলোÑ নিজে তাকে সাহায্য করা বা অতিরিক্ত সহায়তার ব্যবস্থা করা।

৩. ব্যক্তিস্বাধীনতা ও স্থানান্তরের অধিকার

শ্রমিকের ব্যক্তিস্বাধীনতা ও স্থানান্তরের অধিকারও ইসলাম স্বীকৃতি দিয়েছে। একজন শ্রমিক চাইলে নিজের সুবিধামতো কর্মস্থল পরিবর্তন করতে পারেÑ এতে কোনো বাধা নেই। এটি শ্রমিকের স্বাধীনতা ও মর্যাদার একটি গুরুত্বপূর্ণ অংশ। কোনো চুক্তি বা ঋণের অজুহাতে শ্রমিককে দাস বানিয়ে রাখার মানসিকতাকে ইসলাম সম্পূর্ণ উচ্ছেদ করেছে।

একটি শোষণমুক্ত সমাজের রূপকল্প

ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা শ্রমিকদের মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেছে। পুঁজিবাদ ও সমাজতন্ত্র যেখানে শ্রমিকদের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ইসলাম একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও ভারসাম্যপূর্ণ সমাধান দিয়েছে।

আজকের পৃথিবীর অশান্তি ও শ্রমিক অসন্তোষের মূল কারণ হলো মালিকপক্ষের অতি-মুনাফা লোভ এবং শ্রমিকের ন্যায্য অধিকার হরণ। ইসলাম মালিককে যেমন ইনসাফ করার নির্দেশ দেয়, তেমনি শ্রমিককেও বিশ্বস্ততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেয়। এই দ্বিমুখী নৈতিক সংস্কারের মাধ্যমেই কেবল সমাজে শান্তি আসতে পারে।

যদি ইসলামের এই মহৎ ও কালজয়ী নীতিমালা বাস্তবজীবনে যথাযথভাবে প্রয়োগ করা যায়, তাহলে একটি শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। আসুন, আমরা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের এই শ্রমনীতি প্রতিষ্ঠা করি।

রূপালী বাংলাদেশ

Link copied!