× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইয়াবাসহ গ্রেপ্তার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৪১ এএম

ইয়াবাসহ গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্য্যমনি গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোশারফ সিকদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গ্রেপ্তারকৃত মোশারফ সিকদার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্য্যমনি গুচ্ছগ্রামের বাসিন্দা এবং তিনি আবুল কালাম সিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ। এ ঘটনায় কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-৬) দায়ের করা হয়েছে। অভিযান পরিচালনা করেন কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন আলী খান।

রূপালী বাংলাদেশ

Link copied!