× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিঁধ কেটে চুরি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৪২ এএম

সিঁধ কেটে চুরি

নাটোরের বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে একটি কীটনাশক বিক্রয়কেন্দ্রে সিঁধ কেটে প্রায় সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বাগাতিপাড়া পৌরসভার মালঞ্চি বাজারে অবস্থিত সিনজেনটার রিটেইলার পয়েন্টের স্বত্বাধিকারী রাম প্রসাদ মোরের দোকানে এ চুরির ঘটনা ধরা পড়ে। দোকান মালিক রাম প্রসাদ মোর জানান, দুর্বৃত্তরা রাতের আঁধারে দোকানের পেছনের দেয়াল সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। পরে বিভিন্ন ধরনের কীটনাশক চুরি করে নিয়ে যায়। সকালে দোকানের পাশের একটি বাড়িতে নির্মাণকাজ চলাকালে শ্রমিকরা দোকানের পেছনে কিছু কীটনাশকের কার্টন ও মালামাল পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান দোকানের পেছনের দেয়াল কাটা হয়েছে। পরে দোকান খুলে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, র‌্যাকে রাখা বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৩০ কার্টন কীটনাশক নেই। এ ছাড়া ঘটনাস্থলে লোহাজাতীয় কিছু সরঞ্জাম পড়ে ছিল, যা চোরেরা ব্যবহার করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

রূপালী বাংলাদেশ

Link copied!