× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৪৫ এএম

ছাত্রদল নেতার হামলায় ২ পুলিশ সদস্য আহত

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৪৫ এএম

ছাত্রদল নেতার হামলায় ২ পুলিশ সদস্য আহত

নেত্রকোনার মদনে ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর মদন পৌর সদরের সরকারি কলেজ মোড়ে চট্টগ্রামগামী বাস কাউন্টারে এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ কনস্টেবল মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান।

এ ঘটনায় অভিযুক্ত কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে আটক করেছে পুলিশ। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মিঠুকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদল। গতকাল শুক্রবার নেত্রকোনা জেলা শাখা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, মদন কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসের যাত্রীদের হয়রানির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকার্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ছাত্রদল নেতা মিঠু মিয়া সেখানে উপস্থিত হয়ে পুলিশের সঙ্গে বাগি¦ত-ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে মিঠুর হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মদন থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, যাত্রীদের ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এক যুবকের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় অভিযুক্ত মিঠুকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউএনও নাদির হোসেন শামীম জানান, যাত্রী হয়রানি বন্ধে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে কাজ করার সময় এক যুবকের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!