× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn
১৫ লাখ টাকার মাছ নিধন

বিএনপি কর্মীর দুই পুকুরে বিষ প্রয়োগ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৪৬ এএম

বিএনপি কর্মীর দুই পুকুরে বিষ প্রয়োগ

কুমিল্লার মুরাদনগরে এক বিএনপি কর্মীর দুটি পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পাক দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী বিএনপি কর্মী বিল্লাল সরকারের দুটি পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বিল্লাল সরকার দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে বিভিন্ন পুকুরে মাছের চাষ করে আসছেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালে তিনি তার দুটি পুকুর পরিদর্শনে গিয়ে দেখতে পান, সব মাছ মরে পানিতে ভেসে রয়েছে। বিষ প্রয়োগের মাধ্যমে মাছগুলো মেরে ফেলা হয়েছে নিশ্চিত হয়ে তিনি এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

ভুক্তভোগী বিল্লাল মিয়া বলেন, রাতের আঁধারে কে বা কারা বিষ দিয়ে আমার সব মাছ মেরে ফেলেছে। এতে আমার ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, ‘আজ (গতকাল) সকালে স্থানীয় বাসিন্দা আলম মিয়ার ছেলে সোহেলের ঘরের পাশে গেলে মাছ মারার বিষের তীব্র গন্ধ পাই। পরে স্থানীয়দের উপস্থিতিতে তার ঘরে তল্লাশি চালিয়ে মাছ মারার বিষ পাওয়া যায়। কিছুদিন আগে পুকুরের মাটি কাটা নিয়ে সোহেলের সঙ্গে আমার ঝামেলা হয়েছিল। আমার ধারণা, সেই শত্রুতার জের ধরেই সোহেল আমার এই সর্বনাশ করেছে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং এর সঠিক বিচার চাই।’

স্থানীয় বাসিন্দা আলী আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে বিল্লাল মিয়ার পুকুরে বিষ দেওয়ার খবর শুনে আমি সেখানে যাই। সোহেলের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা বিষের তীব্র গন্ধ পাই। পরে ভেতরে গিয়ে দেখা যায়, সোহেলের ঘরে মাছ মারার বিষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

জানতে চাইলে বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সন্দেহের বিষয়টি এবং ঘরে বিষ পাওয়ার দাবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!