× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৭:০৬ এএম

বিশ্বকাপের সব ম্যাচ দেখাবে

বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৭:০৬ এএম

বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি

বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে। বাংলাদেশে এবারের বিশ্বকাপের ১০৪টি ম্যাচই দেখা যাবে তিনটি টেলিভিশন চ্যানেলÑ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টিভিতে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিটিভি ফিফার কাছ থেকে পুরো টুর্নামেন্টের সম্প্রচারস্বত্ব কিনেছে। পরে বেসরকারি দুটি চ্যানেলÑ টি-স্পোর্টস ও সময় টিভিকে সাব-লাইসেন্সের মাধ্যমে সেই স্বত্ব প্রদান করা হয়েছে। তবে সময় টিভির সম্প্রচার নিয়ে এখনো কিছু কারিগরি বিষয় চূড়ান্ত হয়নি। আন্তর্জাতিক মানের এমন বড় আয়োজন সম্প্রচারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো ও এনক্রিপশন সুবিধা তাদের পুরোপুরি প্রস্তুত হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদিও সময় টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপ শুরুর আগেই তারা প্রয়োজনীয় সব কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে সক্ষম হবে।

বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের অন্যতম শর্ত হলো, সংশ্লিষ্ট চ্যানেলকে এনক্রিপটেড হতে হবে। অর্থাৎ, এনক্রিপশন সুবিধাবিহীন কোনো টেলিভিশন চ্যানেল সরাসরি ম্যাচ সম্প্রচার করতে পারবে না। সময় টিভি ১১ জুনের মধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে পারলে টি-স্পোর্টসের পাশাপাশি তারাও বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করবে। এরই মধ্যে বিটিভি আনুষ্ঠানিকভাবে টি-স্পোর্টসকে বিশ্বকাপ সম্প্রচারের অংশীদার হিসেবে চিঠি দিয়েছে। এ বিষয়ে সময় টিভির ব্রডকাস্ট-প্রধান সালাউদ্দিন সেলিম বলেন, ‘কারিগরি জটিলতাগুলো আমরা কয়েক দিনের মধ্যেই সমাধান করতে সক্ষম হব।’

জানা গেছে, দীর্ঘ আলোচনা ও সমঝোতা প্রক্রিয়ার পর বিটিভি ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব প্রায় ৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারে কিনেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২ কোটি ৭০ লাখ টাকা। শুরুতে ফিফা এই স্বত্বের জন্য প্রায় দ্বিগুণ মূল্য দাবি করেছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!