× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৫:৩৮ এএম

শান্তি মিশনে জীবন দেওয়া ৬ বাংলাদেশি পেলেন ‘দ্যাগ হ্যামারশোল্ড পদক’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৫:৩৮ এএম

শান্তি মিশনে জীবন দেওয়া  ৬ বাংলাদেশি পেলেন  ‘দ্যাগ হ্যামারশোল্ড পদক’

সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী পেলেন ‘দ্যাগ হ্যামারশোল্ড পদক’। গত শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তাদের মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের সাহস, আত্মত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে পদক তুলে দিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ছয় শান্তিরক্ষী হলেনÑ করপোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা ও সান্তো মন্ডল। তারা ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘের দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় তাদের প্রাণ যায়।

শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব ১৯৪৮ সাল থেকে দায়িত্ব পালনকালে নিহত প্রায় সাড়ে ৪ হাজার শান্তিরক্ষীর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী নিহত শান্তিরক্ষীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করেন। দ্যাগ হ্যামারশোল্ড ছিলেন জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব। ১৯৬১ সালে তিনি বিমান দুর্ঘটনায় নিহত হন। তার স্মরণে ১৯৯৭ সাল থেকে মরণোত্তর সম্মাননা দিয়ে আসছে জাতিসংঘ। শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে নিহত সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্যদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে এ পদক দেওয়া হয়ে থাকে। এ বছর জাতিসংঘের ৩৩টি সদস্য রাষ্ট্রের ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দ্য হ্যামারশোল্ড পদক’ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দাগ হ্যামারশোল্ড পদক ১৯৯৭ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উদ্যোগে প্রবর্তিত একটি মরণোত্তর সম্মাননা। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে নিহত সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্যদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এ পদক দেওয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!