× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৭:১৫ এএম

অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড ও জীবন বীমা করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৭:১৫ এএম

অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড ও জীবন বীমা করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারত্বের লক্ষ্য হলোÑ জীবন বীমা করপোরেশনের সম্মানিত কর্মকর্তা-কর্মচারী, পলিসি হোল্ডার ও তাদের পরিবারের সদস্যদের অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেডের পক্ষ থেকে বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদান করা।

সম্প্রতি অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেডে আয়োজিত এক আনুষ্ঠানিক পরিবেশে এই চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। এতে অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেডের পক্ষ থেকে স্বাক্ষর করেন মতিউর রহমান (অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, করপোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট) এবং জীবন বীমা করপোরেশনের পক্ষ থেকে স্বাক্ষর করেন শেখ খায়েরুজ্জামান (ডেপুটি জেনারেল ম্যানেজার-গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগ)।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি এই সেতুবন্ধকে আরও অর্থবহ করে তোলে। অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেডের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ রিপন মিয়া (অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, মার্কেটিং অ্যান্ড সেলস) এবং আতিকা কায়েস (সিনিয়র অফিসার, করপোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট)। এ ছাড়া জীবন বীমা করপোরেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাফায়াত ফয়সাল (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগ) ও  মইনুল ইসলাম (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগ)। মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। জীবন বীমা করপোরেশনের সঙ্গে এই অংশীদারিত্ব সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

রূপালী বাংলাদেশ

Link copied!