× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৮:৪১ এএম

জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৮:৪১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে ব্রাজিল। স্থানীয় সময় শনিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেন ব্রুনো গিমারায়েস ও এনড্রিক। মিসরের পক্ষে একমাত্র গোলটি করেন জিকো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলতে থাকে ব্রাজিল। তারই ধারাবাহিকতায় সপ্তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করে দলকে এগিয়ে দেন ব্রুনো গিমারায়েস।

তবে ব্রাজিলের সেই লিড দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র চার মিনিট পর মার্কুইনহোসের ভুল পাস থেকে বল পেয়ে জিকো গোল করে মিসরকে সমতায় ফেরান। এরপর বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কার্লো আনচেলত্তির দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে কয়েকটি পরিবর্তন এনে দলের গতি বাড়ান আনচেলত্তি। এর ফল আসে ৫১তম মিনিটে। রাফিনহার নিচু ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন এনড্রিক, যা শেষ পর্যন্ত ম্যাচের নির্ধারক গোল হয়ে থাকে।

এরপরও একের পর এক আক্রমণ চালায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা ও লুইজ হেনরিক বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেননি। শেষদিকে মোহাম্মদ সালাহকে নামিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে মিসর, কিন্তু ব্রাজিলের দৃঢ় রক্ষণভাগ তাদের আর কোনো সুযোগ দেয়নি।

প্রায় ৬৪ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ম্যাচে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়কে মাঠে নামিয়ে বিশ্বকাপের আগে প্রস্তুতি ঝালিয়ে নেন।

এই জয়ের ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় ১৪ জুন ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের মূল পর্বে অভিযান শুরু করবে ব্রাজিল।

Link copied!