× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০১:২০ এএম

বিসিবির নির্বাচন আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০১:২০ এএম

বিসিবির লোগো। ছবি : সংগৃহীত

বিসিবির লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালনা পর্যদের নির্বাচন আজ। 

রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।  ভোটগ্রহণ শেষ হলে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ী হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচন।

বিসিবিতে মোট ২৫টি পরিচালক পদের মধ্যে ১০টির নির্বাচন ইতোমধ্যেই কার্যকরভাবে নির্ধারিত হয়েছে। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটজন পরিচালক নির্বাচিত হয়েছেন এবং আরও দু’জনকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করবে।  অর্থাৎ আজকের নির্বাচনে ১৫টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। যেখানে অংশ নিচ্ছেন ২৩ কাউন্সিলর।  যদিও নির্বাচন নিয়ে খুব একটা উত্তাপ দেখা যাচ্ছে না।

গেল ২৫ মে জানা গিয়েছিল নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকাও। যেখানে ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে প্রার্থী রয়েছেন ১২ জন, নির্বাচিত হবেন ১০ জন।  ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে ১২টি পদের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার) থেকে একাই মনোনয়ন দাখিল এবং বৈধতা নিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ক্যাটাগরি-১ এ চট্টগ্রাম বিভাগ থেকে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন। তারা হলেন- সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এবং মঈন উদ্দিন। সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে এক জন করে পরিচালক নির্বাচিত হবেন। এই ৩ বিভাগ থেকে মনোনয়ন দাখিলই করেছেন এক জন করে। 
 
জেলা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত রাজশাহী বিভাগ থেকে, ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন রংপুর বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন- সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।

খুলনা ও বরিশাল বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে পদের চেয়ে প্রার্থীর সংখ্যা বেশি। এই দুই বিভাগ থেকে তিনজন পরিচালক নির্বাচিত হবেন। খুলনায় দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম। অন্যদিকে বরিশালে একটি আসনে লড়বেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।

এ দিকে ঢাকার ক্লাব থেকে মনোনয়ন তোলা ও মনোনয়ন প্রত্যাহার শেষে লিজেন্ডস অব রূপগঞ্জের মোহাম্মদ লুৎফর রহমান এবং ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মোহাম্মদ মাহমুদুর রহমান নাম প্রত্যাহার করে নিলেও ক্লাব ক্যাটাগরিতে ভোট হবে। মোট ১২টি পদের জন্য ১৬ জনের প্রার্থীতা বহাল রয়েছেন। তারা হলেন- তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস), ফাহিম সিনহা (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিয়ম ক্রিকেটার্স), মীর্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), শানিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস), আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁ ক্রিকেট একাডেমি), সাকিফ আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), আসিফ রাব্বানী (শাইনপুকুর), ফায়াজুর রহমান মিতু (উত্তরা ক্রিকেট ক্লাব) অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম (ঢাকা ওয়ান্ডরার্স ক্লাব), মেজর ইমরোজ (কাঠালবাগান ক্রিসেন্ট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)।

রূপালী বাংলাদেশ

Link copied!