× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৪:১২ এএম

ইনজুরিতে বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন তারকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৪:১২ এএম

লিওনার্দো বালের্দি। ছবি : সংগৃহীত

লিওনার্দো বালের্দি। ছবি : সংগৃহীত

আর মাত্র কয়েকদিন বিশ্বকাপের বাকি। ঠিক আগে মুহূর্তে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। মাংসপেশী ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি।

শনিবার (৬ জুন) এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল দল জানায়, শেষ অনুশীলন সেশনে চোট পাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ২৭ বছর বয়সী সেন্টার ব্যাক বেলার্দির ইনজুরির তীব্রতা নিশ্চিত হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে অন্তত ২১ দিন মাঠের বাইরে থাকতে হবে। ফলে আসন্ন বিশ্বকাপে আর তার সার্ভিস পাওয়া সম্ভব নয়।

২৭ বছর বয়সী এই সেন্টার ব্যাক বোকা জুনিয়র্স অ্যাকাডেমি থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়। ফ্রান্সের লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইয়ের হয়ে দারুণ পারফরম্যান্স করেই তিনি জাতীয় দলে নিজের জায়গা নিশ্চিত করেছিলেন। হাঁটুর চোট থেকে ফিরে আসা ক্রিস্টিয়ান রোমেরোর বিকল্প হিসেবে বেলার্দিকে বিবেচনা করছিল কোচ লিওনেল স্কালোনি। তার অভাব আর্জেন্টিনার রক্ষণভাগের গভীরতায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে বালের্দি তিনটি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে জাতীয় দলের জার্সি পরেছেন ১১ ম্যাচে। বিশ্বকাপে তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ফিফার নিয়ম অনুযায়ী, প্রাথমিক ৫৫ জনের তালিকা থেকেই কাউকে দলে নিতে হবে। শোনা যাচ্ছে, এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন মার্কোস সেনেসি।

বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মেসি ও অন্যান্যদের চোট নিয়ে আগে থেকেই উদ্বেগের মধ্যে থাকা আর্জেন্টিনা শিবিরে বেলার্দির ছিটকে যাওয়া বড় এক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!