× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৫:৪১ এএম

মেট্রোরেল রাতে আরও ২০ মিনিট বেশি ছুটবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৫:৪১ এএম

মেট্রোরেল রাতে আরও  ২০ মিনিট বেশি ছুটবে

মেট্রোরেলের চলাচলের সময় রাতের দিকে উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ রোববার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে মেট্রোরেল কর্তৃপক্ষ নিশ্চিত করে। ফলে মতিঝিল থেকে উত্তরার পথে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। আগে এই পথে শেষ ট্রেন ছেড়েছে ১০টা ১০ মিনিটে। আর উত্তরা থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়বে ৯টা ৫০মিনিটে; এখন ছাড়ছে রাত সাড়ে ৯টায়।

মেট্রোরেলের উপপ্রকল্প পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আহসান উল্লাহ শরিফী বলেন, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে রোববার থেকে মেট্রোরেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রোরেল। প্রথম দিকে এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়। এরপর পর্যায়ক্রমে নতুন নতুন স্টেশন চালু করা হয় এবং সেবার পরিধি সম্প্রসারণ করা হয়।

বর্তমানে প্রতিদিন সকালে সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল সোয়া ৭টায়।

রূপালী বাংলাদেশ

Link copied!