বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকু-ে এক হাজার চারা গাছ রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে সামাজিক সংগঠন স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটি। গত বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের টেম্পো স্টেশন-সংলগ্ন কাসেম আলী জামে মসজিদ সড়কের দুই পাশে ২০০টি চারা গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় মোট এক হাজার চারা গাছ রোপণ ও বিতরণ করা হবে। কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেন সমাজসেবক তারেক পারভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকু- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সোহেল, সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক পারভেজ। উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন