× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পরিচ্ছন্নতা অভিযান

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:২৮ এএম

পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। পরে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেফাউল হক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, বিএনপির উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আজগর হোসেন খান, তরাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারি প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!