× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:৩৫ এএম

সাংবাদিকের ওপর হামলা, আটক ১

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:৩৫ এএম

সাংবাদিকের ওপর  হামলা, আটক ১

গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নিয়ে সংবাদ সংগ্রহ করছিলেন স্টার নিউজের গাজীপুর প্রতিনিধি হোসাইন আলী বাবু। সংবাদ সংগ্রহ শেষে তিনি গাজীপুরের চান্দনা চৌরাস্তা পুলিশ বক্স এলাকায় অবস্থান করছিলেন। এ সময় এক যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় সাংবাদিকের চিৎকার শুনে পুলিশ বক্সে দায়িত্বরত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় হামলাকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

আটক যুবকের নাম মো. জুয়েল বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। আহত সাংবাদিক হোসাইন আলী বাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার নেপথ্য কারণ উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!