‘মানবসেবাই পরম ধর্ম’ স্লোগানে যশোরের চৌগাছায় সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘জাগজাপিডা শিক্ষার্থী সংগঠন’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার গরীবপুর আদর্শ বিদ্যাপীঠ মাঠে যশোর মেডিসিন ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে পাঁচটি গ্রামের সহস্রাধিক অসহায় মানুষকে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। সংগঠনের সভাপতি আশানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের সুপার হুসাইন সাফায়েত। ক্যাম্পে ডা. ইয়াকুব আলী মোল্লা ও ডা. মাসুম রেজাসহ ঢাকা ও যশোরের বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের পরামর্শ দেন। ২০০১ সালে সাংবাদিক মুরসালিন নোমানীর হাত ধরে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন