× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:৫২ এএম

১৫ বছরেই ভারতীয় দলে সূর্যবংশী

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:৫২ এএম

১৫ বছরেই ভারতীয়  দলে সূর্যবংশী

চলমান গুঞ্জনটাই সত্যি হলো। ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। একই সঙ্গে স্কোয়াড থেকে বাদ পড়েছেন বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব। এই বড় পরিবর্তনের মধ্যেই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী। আসন্ন জুলাইয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। ৩১ বছর বয়সি এই ব্যাটার প্রায় তিন বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন অধিনায়ক হিসেবে। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

স্কোয়াডের সবচেয়ে বড় চমক বৈভব সূর্যবংশী। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এই তরুণ ব্যাটার। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি জায়গা করে নিয়েছেন ভারতের ভবিষ্যৎ পরিকল্পনায়। নির্বাচকেরা তাকে ২০২৮ অলিম্পিক এবং পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করছেন।

জাতীয় দলে ডাক পেয়ে নতুন রেকর্ডে নাম লেখালেন সূর্যবংশী। ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। তবে জাতীয় দলে খেলার আগে ভারতের ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে খেলবেন সূর্যবংশী।

এদিকে টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব হারানোর পাশাপাশি জাতীয় দল থেকেও বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়া এবং সাম্প্রতিক আইপিএলে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার পর তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানো এবং দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলার অভিজ্ঞতায় শ্রেয়াস আইয়ারকে নেতৃত্বভার দিয়েছে বিসিসিআই। সাম্প্রতিক আইপিএল মৌসুমগুলোতেও ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন এই ব্যাটার।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ম্যাচগুলো যথাক্রমে ২৬ ও ২৮ জুন অনুষ্ঠিত হবে। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ ১-১১ জুলাই পর্যন্ত চলবে।

ভারত টি-টোয়েন্টি স্কোয়াড : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিবম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণু, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রিন্স যাদব।

রূপালী বাংলাদেশ

Link copied!