× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:৫৩ এএম

ইরানি ফুটবলাররা পেলেন যুক্তরাষ্ট্রের ভিসা

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:৫৩ এএম

ইরানি ফুটবলাররা পেলেন  যুক্তরাষ্ট্রের ভিসা

বিশ্বকাপে খেলতে ইরান ফুটবল দলকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন। পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে প্রশাসনের একজন কর্মকর্তাও আলাদা এক বিবৃতিতে ভিসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ইরান ফুটবল দল গতকাল শনিবার তুরস্ক থেকে স্পেনের উদ্দেশে রওনা দেয়। সেখান থেকে আজ রোববার তারা মেক্সিকোতে নিজেদের বেজক্যাম্পে পৌঁছাবে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এখনো থামেনি। তবে বর্তমানে একটি নড়বড়ে যুদ্ধবিরতি চলছে। এর মধ্যেই খেলোয়াড়েরা ভিসা পাওয়ায় বিশ্বকাপে ইরানের অংশ নেওয়া নিয়ে শঙ্কা কেটে গেল।

ইরানের ফুটবলারদের ভিসা পাওয়ার খবরের প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত টম ব্যারাক বলেন, ‘যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরান জাতীয় ফুটবল দলের ভিসা প্রক্রিয়ার কাজটি চমৎকারভাবে সম্পন্ন করায় আঙ্কারায় মার্কিন দূতাবাসের পুরো টিমকে নিয়ে আমি গর্বিত।’ ব্যারাক যোগ করেন, ‘খেলাধুলা সব সীমানা ছাড়িয়ে যায়। আমরা বিশ্বজুড়ে সব প্রতিযোগী ও সমর্থকদের স্বাগত জানাতে মুখিয়ে আছি।’

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা ইরান ফুটবল দলের ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে একটি সতর্কবার্তা দিয়েছেন, ‘ইরান দল যাতে এ ব্যবস্থার অপব্যবহার করে ছদ্মবেশে যুক্তরাষ্ট্রে কোনো সন্ত্রাসী পাঠাতে না পারে, সে ব্যাপারে আমরা কঠোর নজর রাখব।’

এবার উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ইরানের মূল বেজক্যাম্প মেক্সিকোতে হলেও গ্রুপ পর্বের তিনটি ম্যাচই তারা খেলবে যুক্তরাষ্ট্রে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তৈরি হওয়া চরম উত্তেজনার কারণেই তারা বেজক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেয়। ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে ‘জি’ গ্রুপ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। গ্রুপ পর্বেই লস অ্যাঞ্জেলেসে বেলজিয়াম ও সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা। ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

রূপালী বাংলাদেশ

Link copied!