× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:৫৯ এএম

সাহারায় মর্মান্তিক পরিণতি

পানি ফুরিয়ে নিভে গেল অর্ধশত প্রাণ, বাঁচলেন মাত্র দুজন

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:৫৯ এএম

পানি ফুরিয়ে নিভে গেল অর্ধশত প্রাণ, বাঁচলেন মাত্র দুজন

সাহারা মরুভূমির প্রচ- দাবদাহ আর পানির অভাবে তৃষ্ণায় অন্তত ৪৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আফ্রিকার দেশ নাইজারের উত্তরাঞ্চলের প্রত্যন্ত মরু এলাকায় ট্রাক বিকল হয়ে পড়ার পর ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। নাইজারের আগাদেজ প্রদেশের গভর্নরের কার্যালয় জানিয়েছে, নিহত ব্যক্তিরা প্রতিবেশী দেশ মালিতে একটি ধর্মীয় উৎসবে অংশ নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নাইজার-আলজেরিয়া সীমান্তের গুরুত্বপূর্ণ প্রবেশপথ আসামাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে যায়। মরুভূমির বৈরী পরিবেশে চালক, তার সহকারী ও যাত্রীরা কয়েক দিন ধরে যানটি মেরামতের চেষ্টা চালান। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়। একপর্যায়ে সঙ্গে থাকা খাবার ও পানি ফুরিয়ে যায়। তীব্র গরম আর অসহনীয় তৃষ্ণায় একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন যাত্রীরা। এই ভয়াবহ বিপর্যয় থেকে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান মাত্র দুজন। তারা প্রায় ৫০ কিলোমিটার মরুপথ পায়ে হেঁটে আসামাকায় পৌঁছে স্থানীয় কর্তৃপক্ষকে ঘটনা জানান। পরে উদ্ধারকারীদল ঘটনাস্থলে গিয়ে অচল ট্রাকটির নিচে ও আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বহু মরদেহ উদ্ধার করে। প্রত্যন্ত মরুভূমিতেই নিহতদের গণকবর দেওয়া হয়। গভর্নর আরও জানান, ট্রাকটি মালির তেলহানদেক শহর থেকে যাত্রা শুরু করলেও পরে নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে, যা বিপর্যয়কে আরও ভয়াবহ করে তোলে। তবে একই অভিযানে আরেকটি সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ফেরার পথে উদ্ধারকারীরা ব্যাটারি বিকল হয়ে তিন দিন ধরে মরুভূমিতে আটকে থাকা আরেকটি ট্রাকের সন্ধান পান। সেখানে ৬০ জনের বেশি যাত্রী ছিলেন। তাদের দ্রুত পানি সরবরাহ করা হয় এবং যানটি মেরামত করে নিরাপদে যাত্রার ব্যবস্থা করা হয়। স্থানীয় প্রশাসনের ভাষ্য, সাহারা অঞ্চলের এই বিপজ্জনক পথ এখনো উন্নত জীবনের আশায় সীমান্ত পাড়ি দেওয়া বহু মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। সামান্য একটি যান্ত্রিক ত্রুটি কীভাবে মুহূর্তেই অগণিত স্বপ্নকে মরুভূমির বালুচরে চিরতরে স্তব্ধ করে দিতে পারে, সাহারার এই ট্র্যাজেডি তারই নির্মম স্মারক হয়ে রইল।

 

রূপালী বাংলাদেশ

Link copied!