বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত মুনির হত্যা মামলার অন্যতম আসামি ও তালোড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে দুপচাঁচিয়া থানার তালোড়া পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপচাঁচিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মুনির নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে আবু তাহের রানার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান বলেন, ‘তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আবু তাহের রানাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন