কুড়িগ্রামের উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়কের নকশা পুনর্বিবেচনা এবং জনবহুল, ব্যবসাসমৃদ্ধ ও শিক্ষাপ্রতিষ্ঠানঘেঁষা এলাকা বাদ দিয়ে নতুন নকশা প্রণয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সামনে ‘উলিপুরের ভুক্তভোগী জনগণ’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মানববন্ধনে বক্তব্য দেন গওছল আজম মিঠু, আব্দুর রহমান, মোজাম্মেল হক, শামছুল ইসলাম, সাইফুল আখতার, হাফিজুর রহমান, সেলিম, কামাল ইদ্রিস ও আলমগীর হোসেন। বক্তারা অভিযোগ করেন, বাইপাস সড়কের স্থান নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত নেওয়ার বিধান থাকলেও সড়ক ও জনপথ বিভাগ তা উপেক্ষা করে প্রস্তাবনা পাঠিয়েছে। তাদের দাবি, প্রস্তাবিত নকশা প্রণয়নের ক্ষেত্রে জনস্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন