ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মমতাজ বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। গত সোমবার রাত ১২টার দিকে মহাসড়কের বাটাজোড় এলাকার কবি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন বলেন, নিহত মমতাজ বেগম কালকিনি উপজেলার পূর্ব দর্শনা গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী। পুলিশ জানায়, ঢাকাগামী ‘বরিশাল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বরিশালগামী একটি মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রার যাত্রী মমতাজ বেগম নিহত হন। আহত আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন