চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প (২০২৫-২৬ অর্থবছর)’ এর আওতায় স্টেকহোল্ডার ক্যাম্পেইন ওয়ার্কশপ এবং বিকল্প আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। একইদিন উপজেলা সংলগ্ন স্লুইসগেট মাঠে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সঞ্জয় কুমার সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন