× UCB Sticker Card
বুধবার, ১০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:৪১ এএম

ইরানের হুঁশিয়ারির পর লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:৪১ এএম

ইরানের হুঁশিয়ারির পর লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের কঠোর সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক টায়ার শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো এ হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন রেড ক্রসের কর্মীসহ আরও কয়েকজন। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ঘনবসতিপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে একটি বহুতল আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপ থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলাকালে দ্বিতীয় দফা হামলায় ত্রাণকর্মীরাও আহত হন।

হামলায় টায়ারের ঐতিহাসিক প্রতœস্থাপনাগুলোরও ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার দায় স্বীকার করে ইসরায়েল দাবি করেছে, বেসামরিক এলাকাকে আড়াল হিসেবে ব্যবহার করে হিজবুল্লাহ সেখান থেকে সামরিক তৎপরতা চালাচ্ছিল। তবে হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবানন সীমান্তে পাল্টা একাধিক অভিযান চালিয়ে ইসরায়েলের সামরিক যান ধ্বংস এবং কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। এর আগে ইরান সতর্ক করে বলেছিল, লেবাননে ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে তারা ‘ধ্বংসাত্মক প্রতিক্রিয়া’ জানাবে। ফলে এই হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি বৃহত্তর সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। এদিকে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ায় নতুন মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহল দ্রুত যুদ্ধবিরতি পুনঃস্থাপনের আহ্বান জানালেও মধ্যপ্রাচ্যে নতুন করে বিস্তৃত যুদ্ধের শঙ্কা ক্রমেই গভীর হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!