চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে তোফায়েলেন্নেছা মায়া (৬৪) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বন বিভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফায়েলেন্নেছা মায়া বন বিভাগ রোডের পাটওয়ারী বাড়ির মৃত বেলাল পাটওয়ারীর স্ত্রী। তিনি চার কন্যাসন্তানের জননী ছিলেন। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে ওই বৃদ্ধা প্রতিদিনের মতো সড়কে হাঁটছিলেন। এ সময় চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন