× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৬:০৭ এএম

রমার কণ্ঠে পর্তুগীজ ভাষার ‘লামবাডা’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৬:০৭ এএম

রমার কণ্ঠে পর্তুগীজ ভাষার ‘লামবাডা’

গান এবং সাংবাদিকতা, দুই পেশাতেই সমানভাবে মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শারমিন রমা। বিবিসিতে সিনিয়র সাংবাদিক হিসেবে দীর্ঘদিন যাবত কর্মরত তিনি। ছোটবেলা থেকেই গানের সঙ্গে রমার সখ্য।

গত ২১ জুন ছিল বিশ্ব সংগীত দিবস। আর এই দিবসেই সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংগীত উৎসব। এই উৎসবে দলীয় গান দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ও সুর করা ‘ধন্য ধান্য পুষ্প ভরা’ গানটি ফাহমিদা নবী, আগুন, আলিফ, সাব্বির, অণিমা রায়সহ আরো অনেকের সঙ্গে পরিবেশন করেন। এরপর একক সংগীত পরিবেশনার ক্ষেত্রে শারমিন রমা পর্তুগীজ ভাষার জনপ্রিয় গান ‘লামবাডা’ গানটি পরিবেশন করেন।

শারমিন রমা বলেন, ‘বিশ্ব সংগীত দিবস মূলত সংগীতের সব রূপ এবং মানুষের জীবনে সংগীতের গুরুত্বকে উদযাপন করার একটি বৈশ্বিক আয়োজন। যত দূর জানি বিশ্বের ১২০টিরও বেশি দেশে বিশ্ব এই দিবস উদযাপিত হয়। সেই ধারাবাহিকতায় আমাদের দেশেও উদযাপিত হয়েছে। বিশ্ব সংগীত দিবসে মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতেই সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং শিল্পকলার আয়োজনে এবারও সংগীত উৎসবের আয়োজন করা হয়।’

পেশাগত জীবনের কাজের স্বীকৃতি হিসেবে রমা পেয়েছেন নানা সম্মাননা। ২০২৪ সালে দেশের বাইরে থেকেও মিলেছে পুরস্কার। ভারতের ২১তম টেলি সিনে অ্যাওয়ার্ড আয়োজনে বিশেষ পুরস্কার পান তিনি। ভারতের কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতে দুই বাংলার সম্প্রচার এবং মিডিয়াতে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা মিডিয়া ব্যক্তিত্বদের পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও একই বছরে তিনি ‘উড়ু উড়ু মন’ গানের জন্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে ভূষিত হন। এক যুগেরও বেশি সময় ধরে শারমিন রমা বিবিসিতে চাকুরি করছেন। ২০১৬ সাল থেকে ‘বিবিসি টিভি অপারেশন’র প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। তারই প্রযোজনায় দুটি অনুষ্ঠান ‘বিবিসি প্রবাহ’ (উপস্থাপনাও করেন রমা) ও ‘বাংলাদেশ ট্রে-িং’ নিয়মিতভাবে প্রচার হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!