× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১১:৪৭ পিএম

বসবাস ও ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ওমান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১১:৪৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বসবাস ও ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে ওমান। নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে জমি বা সম্পত্তি ক্রয়কারী এবং বিনিয়োগকারী বিদেশিরা এখন সরাসরি কর্তৃপক্ষের কাছ থেকে ভিসা ও বসবাসের অনুমতি (রেসিডেন্সি) পাবেন। এ জন্য আর কোনো ওমানি নাগরিকের স্পন্সর প্রয়োজন হবে না।

রয়্যাল ওমান পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে গালফ নিউজ।

নতুন ব্যবস্থার আওতায়, যেসব বিদেশি ওমানে সম্পত্তি কিনেছেন কিন্তু এখনো নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেননি, তারাও বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দেওয়া একটি সনদ প্রদর্শন করলেই হবে।

এ সুবিধা সম্পত্তির মালিকের নিকটাত্মীয়দের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। পাশাপাশি, ওমানে বিনিয়োগকারী কোম্পানিগুলোর প্রতিনিধিরাও কোনো স্পন্সর ছাড়াই ভিসা পাওয়ার সুযোগ পাবেন।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব সম্পত্তির নিবন্ধন এখনো সম্পন্ন হয়নি, সেসব ক্ষেত্রে বিদেশিদের প্রাথমিকভাবে ছয় মাস থেকে এক বছরের ভিসা দেওয়া হবে। অন্যদিকে, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ভিসা ইস্যুর পর তিন মাসের মধ্যে ওমানে প্রবেশ করতে হবে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই ওমান সরকার এ উদ্যোগ নিয়েছে। নতুন এ নীতি দেশটির বিনিয়োগবান্ধব পরিবেশকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

Link copied!