× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১০:১১ এএম

কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১০:১১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত চলাকালীন বন্ধ হয়ে যাওয়া কাতারের একটি গ্যাস কারখানা পুনরায় চালু করার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যার দিকের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৬৬ জন। সোমবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

তবে বিস্ফোরণের এই ঘটনার পরও বিশ্ববাজারে জ্বালানি রপ্তানি ব্যাহত হবে না বলে আশ্বস্ত করেছেন কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানিমন্ত্রী আল-কাবি বলেছেন, নিহত ব্যক্তিরা ভারত ও পাকিস্তানের নাগরিক। আহত সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, ‘‌‘আজ আমাকে এমন একটি কাজ করতে হচ্ছে, যা কখনো করতে হবে না বলে আমি সবসময় আশা করেছিলাম।’’

মন্ত্রী আল-কাবি বলেন, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের এই ঘটনা একটি দুর্ঘটনা ছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে। এটি কোনও নাশকতা কিংবা বৈরী কর্মকাণ্ডের ফল নয়।

তিনি বলেন, ‘‘এটি একটি দুর্ঘটনা ছিল। এর পেছনে কোনও নাশকতা বা বৈরী উদ্দেশ্য ছিল না।’’

একই সঙ্গে সরবরাহ ব্যাহত হওয়ার বৈশ্বিক উদ্বেগ নাকচ করে দিয়ে কাতারের জ্বালানিমন্ত্রী বলেন, এই ঘটনার কারণে কাতারের জ্বালানি রপ্তানিতে কোনও প্রভাব পড়বে না।

বিশ্বে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) অন্যতম শীর্ষ রপ্তানিকারক দেশ কাতার। আল-কাবি বলেছেন, এই প্রাণঘাতী বিস্ফোরণের পরও দেশটিতে স্বাভাবিক রপ্তানি কার্যক্রম বজায় থাকবে।

তিনি বলেন, ‘‘এই ঘটনা কোনোভাবেই বিশ্ববাজারে আমাদের রপ্তানিকে প্রভাবিত করবে না।’’ তবে বিস্ফোরণের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আল-কাবি।

 সূত্র: এএফপি।

রূপালী বাংলাদেশ

Link copied!