× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১০:৪০ এএম

পাঁচবিবিতে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১০:৪০ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকচাপায় মো. রাশেদুল ইসলাম জনি (৪২) নামের এক যুবকের মর্মান্তিক মুত্যু হয়েছে। ২৩ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পাঁচবিবি-হিলি সড়কের লাঙ্গল হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল সকালবেলা বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পাঁচবিবি বাসস্ট্যান্ডে ভাগনেকে নিতে আসে। সেখান থেকে পাঁচমাথার দিকে যাওয়ার সময় রাস্তায় পিছলে পড়ে  হিলির দিক থেকে আসা মালবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!