× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৯:৫৬ এএম

শৈলকুপায় বিশ্বব্যাংকের অর্থায়নে পৌর ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৯:৫৬ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট (RUTDP)’ প্রকল্পের আওতায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নবিষয়ক এক প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শৈলকুপা পৌরসভা কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মাহফুজুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মো. মাহফুজুর রহমান বলেন, পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে জনগণের বাস্তব চাহিদা, পরিবেশগত ভারসাম্য এবং ভবিষ্যৎ নগরায়ণের বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনায় আনতে হবে। তিনি আরও বলেন, অংশগ্রহণমূলক পরিকল্পনার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব পৌর এলাকা গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা পৌর এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।

অংশগ্রহণকারীদের কার্যকর সম্পৃক্ততা নিশ্চিত করতে চারটি দলে ভাগ করে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষক ও বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বিশেষজ্ঞ ও ভারপ্রাপ্ত টিম লিডার আহসান ইমাম, পরিবেশ বিশেষজ্ঞ মাহমুদা খাতুন, পরামর্শক নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. হাসিবুল হক এবং মো. তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা, উপজেলা সমবায় কর্মকর্তা এবং শৈলকুপা পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন RUTDP প্রকল্পের কনসালটেন্ট ও শৈলকুপা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন।

আয়োজক সূত্রে জানা যায়, প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯০১ কোটি ২২ লাখ টাকা (প্রায় ৫৬০ মিলিয়ন মার্কিন ডলার)। এর মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করছে ১ হাজার ৬৪১ কোটি ৬২ লাখ টাকা এবং অবশিষ্ট অর্থ বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়ন করা হবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!