× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১০:০২ পিএম

শিক্ষার্থী পাস না করলে শিক্ষকদের বদলি করা হবে : শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১০:০২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে একজন পরীক্ষার্থীও নেই কিংবা পরীক্ষায় অংশ নিয়েও একজন শিক্ষার্থী পাস করতে পারে না, সেসব প্রতিষ্ঠানের এমপিও (মাসিক পেমেন্ট অর্ডার) বন্ধ না করে সংশ্লিষ্ট শিক্ষকদের অন্য প্রতিষ্ঠানে বদলি করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পরীক্ষা দেয় না কিংবা পরীক্ষা দিয়ে একজন শিক্ষার্থীও পাস করতে পারে না, সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদের অন্য স্কুলে বদলি করা হবে। আমরা বেসরকারি শিক্ষকদের বদলির পদ্ধতি চালু করেছি, সেটি এখানে প্রয়োগ করতে চাই।

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রপ্রধানদের দিকনির্দেশনা দিতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড পরিদর্শন করছেন শিক্ষামন্ত্রী। এরই অংশ হিসেবে তিনি চট্টগ্রামে কেন্দ্রপ্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, একটি স্কুল বা কলেজে সরকারকে ন্যূনতম চার লাখ টাকা এমপিও দিতে হয়। অর্থাৎ বছরে প্রায় ৪৮ লাখ টাকা বেতন দেওয়া হয়। এর সঙ্গে বোনাসও রয়েছে। অথচ সেখান থেকে একজন শিক্ষার্থীও পরীক্ষা দেবে না—এভাবে চলতে পারে না। আমি এই অপচয় বন্ধ করতে চাই।

শিক্ষকদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি জানান, যেসব শিক্ষক নিজেদের সন্তানকে নিজ প্রতিষ্ঠানে পড়ান না, তাদের ক্ষেত্রেও বদলির মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, আপনি যদি নিজের সন্তানকে নিজের প্রতিষ্ঠানে না পড়ান, তাহলে অন্যের সন্তানকে কী পড়াবেন? সেখানে কোনো দরদ তৈরি হবে না।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন। এছাড়া বোর্ডের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!