× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৯:৫১ পিএম

বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৯:৫১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের বাগাতিপাড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় আয়েশা খাতুন (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার জিগরির আজগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা ওই এলাকার হালিমের মেয়ে এবং তমালতলা বাজারে অবস্থিত ইক্বরা ইসলামিক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও স্কুল ভ্যানে করে বাড়ি ফিরছিল আয়েশা। বাড়ির সামনে পৌঁছালে ভ্যানচালক তাকে রাস্তার বিপরীত পাশে নামিয়ে দেন। এ সময় আয়েশা দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে এদিন সন্ধ্যার আগে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল হান্নান জানান, রাজশাহীর রাজপাড়া থানার বেতার বার্তার মাধ্যমে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় বাগাতিপাড়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।  লাশ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

Link copied!