গাজীপুর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। এ উপলক্ষে জেলার ৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে মোট এক কোটি এক লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আওতায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজন এবং আহতদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এ অনুদান মঞ্জুর করা হয়। গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৫ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের অনুকূলে মোট এক কোটি এক লাখ টাকার অনুদান অনুমোদন করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন