× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৮:২৯ এএম

প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৮:২৯ এএম

প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ে (বাউবি) ডি-নথির ব্যবহার ও বাস্তবায়নবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ও দ্বিতীয় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ^বিদ্যালয়ের গাজীপুরের মূল ক্যাম্পাসের শিক্ষক সেমিনার হলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রথম ব্যাচের দুই দিনব্যাপী প্রশিক্ষণ ২২ ও ২৩ জুন অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ ২৪ ও ২৫ জুন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ও পরিবর্তনশীল বিশ্বে দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা ও গতিশীলতা নিশ্চিত করতে ডি-নথির কোনো বিকল্প নেই। ডি-নথির মাধ্যমে শারীরিক উপস্থিতি ছাড়াই দ্রুত যোগাযোগ ও নথি ব্যবস্থাপনা সম্ভব হওয়ায় সেবার মান বৃদ্ধি পাবে এবং কাগজনির্ভরতা কমে পরিবেশবান্ধব প্রশাসনিক সংস্কৃতি গড়ে উঠবে।

রূপালী বাংলাদেশ

Link copied!