× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:১৭ এএম

উদ্বোধনের আগেই ১১ কোটির ওয়াকওয়ে ফাটল ও ধস

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:১৭ এএম

উদ্বোধনের আগেই ১১ কোটির  ওয়াকওয়ে ফাটল ও ধস

উদ্বোধনের আগেই মৌলভীবাজারের মনু নদীর তীরে নির্মিত ১১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ‘মনু রিভার ভিউ’ পর্যটন কেন্দ্রে ধস ও ফাটল দেখা দিয়েছে। অনিয়ম, নি¤œমানের কাজ ও রক্ষণাবেক্ষণের অভাবে উদ্বোধনের আগেই প্রকল্পের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের শান্তিবাগ এলাকায় মনু নদীর পাড়ে প্রায় ৪৫০ শতক জমির ওপর দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়। এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১১ কোটি টাকা। স্থানীয়দের বিনোদন এবং নদীর তীর রক্ষার উদ্দেশ্যেই এই মেগা প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল।

প্রকল্পের আওতায় সাধারণ মানুষের হাঁটাচলার জন্য একটি সুপ্রশস্ত ৬০০ মিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়। তবে সরেজমিনে দেখা গেছে, উদ্বোধনের আগেই ওয়াকওয়ের বেশ কিছু জায়গায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে এবং একাধিক স্থানে মাটি দেবে গেছে। কোথাও কোথাও আরসিসি ঢালাই ভেঙে ভেতরের রড বেরিয়ে এসেছে, যা এখন পথচারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

স্থানীয়দের অভিযোগ, শুধু কাঠামোগত ক্ষতিই নয়, পর্যাপ্ত নিরাপত্তা ও তদারকির অভাবে প্রকল্প এলাকা থেকে ইতোমধ্যে শতাধিক লাইট ও বৈদ্যুতিক বাতি চুরি হয়ে গেছে। ল্যাম্পপোস্টগুলোর ওপর এখন শুধু খোলা তারের অংশই অবশিষ্ট রয়েছে। কোনো নিরাপত্তাকর্মী না থাকায় রাতের বেলা এই পর্যটন কেন্দ্রটি মাদকসেবী ও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, যা আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। উদ্বোধনের আগেই কোটি টাকার প্রকল্পে এমন ত্রুটি ও চুরির ঘটনা কেন ঘটল, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

এ বিষয়ে মৌলভীবাজার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মুমিন বলেন, ‘আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করব। পাশাপাশি সেখানে নতুন করে কিছু কাজ করার পরিকল্পনাও রয়েছে।’

মৌলভীবাজার পৌর প্রশাসক রুবেল মাহমুদ জানান, দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই একটি টেকনিক্যাল কমিটি গঠন করে পরিদর্শনের মাধ্যমে সংস্কার কাজ শুরু করব এবং দ্রুত এর সমাধান করব।’

পৌর কর্তৃপক্ষের আশ্বাস সত্ত্বেও স্থানীয়দের প্রত্যাশা, লোক দেখানো মেরামত না করে যেন টেকসই সংস্কারের মাধ্যমে প্রকল্পটির ত্রুটি দূর করা হয় এবং দ্রুত পূর্ণাঙ্গ নিরাপত্তার ব্যবস্থা করে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!