× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:১৮ এএম

গাজীপুর জেলা পরিষদের আর্থিক সহায়তা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:১৮ এএম

গাজীপুর জেলা পরিষদের  আর্থিক সহায়তা

গাজীপুরের কালিয়াকৈরসহ জেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক শিলাবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে গাজীপুর জেলা পরিষদ। মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ৩৫০টি পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, সাম্প্রতিক শিলাবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে কালিয়াকৈরসহ জেলার বিভিন্ন এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই জেলা পরিষদের উদ্যোগে ৩৫০টি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

বিএনপি নেতা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে কালিয়াকৈর উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে দুর্যোগকালীন সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানান।

 

রূপালী বাংলাদেশ

Link copied!