× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:১৯ এএম

জমি বিরোধে চাচাতো ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:১৯ এএম

জমি বিরোধে চাচাতো ভাইয়ের  ঘুষিতে ভাই নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই বারেক মাদবর ঘটনার পর থেকে পলাতক রয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগারোরশি গ্রামের বাচ্চু মাদবরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই এলাকার মোসলেম মাদবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি-জমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলতাফ মাদবর ও তার চাচাতো ভাই বারেক মাদবরের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে উভয়ের মধ্যে তীব্র বাগবিত-া ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বারেক মাদবর আলতাফ মাদবরের বুকে সজোরে ঘুষি মারেন। এতে আলতাফ মাদবর ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ আরও জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!