× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:২৪ এএম

বড়লেখায় বিদেশি পিস্তল ও বিপুল বিস্ফোরক উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:২৪ এএম

বড়লেখায় বিদেশি পিস্তল ও বিপুল বিস্ফোরক উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী মিশন নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, সীমান্ত দিয়ে অস্ত্র ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দ্রব্যের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি বিশেষ দল বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন এলাকায় অবস্থান নেয়। অভিযানকালে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি পাওয়ারজেল নাইনটি (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি উদ্ধার করতে সক্ষম হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!