× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্থানীয়দের মানববন্ধন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:৩৩ এএম

স্থানীয়দের মানববন্ধন

চট্টগ্রামের আনোয়ারায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার বিকেলে উত্তর বরুমচড়া ৫ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকা-ের কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাপকভাবে বিঘিœত হচ্ছে। তারা দ্রুত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুরো এলাকাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিণ করে। পরিশেষে শান্তিপূর্ণ সমাজ গঠনে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় ইমাম শরীফ খলিলুর রহমান, মো. ইসহাক, নাজিম উদ্দিন, আবু শামা, এয়ার মুহাম্মদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!