× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:৪৪ এএম

কলকাতায় গুদাম ধস : মৃত ১০, অব্যাহত উদ্ধার অভিযান

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:৪৪ এএম

কলকাতায় গুদাম ধস : মৃত ১০, অব্যাহত উদ্ধার অভিযান

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার তারাতলা এলাকায় নির্মাণাধীন একটি চা-গুদাম ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২২ জন। দুর্ঘটনার একদিন পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর থেকেই সেনাবাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, দমকল, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে ব্যাপক উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৩০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, তিন তলা ভবনটির নিচতলার ছাদের ঢালাইয়ের কাজ চলাকালে হঠাৎ করে বিশাল টিনের ছাউনি ও লোহার বিমসহ নির্মাণ কাঠামোর একটি অংশ ধসে পড়ে। এতে সেখানে কর্মরত বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার আগে কাঠামোর একটি অংশে ফাটল দেখা দিয়েছিল। পরে সেটি মেরামত করে পুনরায় কাজ শুরু করা হয়।

ঘটনার সময় ভবনের ভেতরে শ্রমিকদের পাশাপাশি একটি অস্থায়ী কার্যালয়ের কর্মীরাও অবস্থান করছিলেন। এদিকে গাফিলতির অভিযোগে গুদাম নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন জমির লিজগ্রহীতা ও নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে জীবিত কেউ আছেন কি না তা শনাক্ত করতে উন্নত অনুসন্ধান যন্ত্র ব্যবহার করা হচ্ছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। কলকাতার সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারি আর উদ্বেগের মধ্যেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার কাজ।

 

রূপালী বাংলাদেশ

Link copied!