বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের টিম সদস্য মাওলানা সেলিম খানের সঞ্চালনায় ও পৌর সভাপতি আব্দুল মন্নাফের সভাপতিত্বে গতকাল শনিবার অনুষ্ঠিত শিবিরে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, বাইতুল মাল সম্পাদক ফজলুর রহমান ও কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী। শিক্ষাশিবিরে রুকনদের ইসলামী আন্দোলনের আদর্শ, সাংগঠনিক দায়িত্ব, ব্যক্তিগত উন্নয়ন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার ওপর বিস্তারিত দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন