বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সঙ্গে যৌথ উদ্যোগে নিজেদের ফ্ল্যাগশিপ নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘আমরাই তারা’র তিনটি ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এই কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন জন নারী উদ্যোক্তা ব্যবসার বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ লাভ করেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক এসএমই ডিভিশনের রিজিওনাল হেড (সিলেট) মো. মনিরুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়ার টেরিটরি ম্যানেজার মো. তাজুল ইসলাম।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন