প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি বায়ো বিল্ড ডেভলপমেন্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকেরা স্পেশাল গিফট পাবেন। সম্প্রতি পূর্বাচলে বায়ো বিল্ড ডেভলপমেন্ট লিমিটেডের অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং বায়ো বিল্ড ডেভলপমেন্ট লিমিটেডের ডিরেক্টর ও সিইও মো. সুজল আহমেদ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন