জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডা. আব্দুল আলিম, ডা. আব্দুল সামাদ, মো. আবদুল্লাহ আল নোমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সভায় জানানো হয়, আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৯৩টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে একটি স্থায়ী ও ১৯২টি অস্থায়ী কেন্দ্র রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন