কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাদকবিরোধী র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধে সমাধান’ এবং ‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে এক সঙ্গে’ এমন স্লোগান সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করে নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটি। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি বালারহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন